bela
৪ ডিসেম্বর ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে ডিজিটাল সেবা ‘পেপাল’

বাংলাদেশে আসছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘পেপাল’। দেশের ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা এবং আইটি খাতের বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে পেপালের আনুষ্ঠানিক আগমনের অপেক্ষায় ছিলেন। পেপাল একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবা, যার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটা করতে পারেন।ব্যবহারকারীর ব্যাংক বা কার্ডের সঙ্গে নিরাপদভাবে যুক্ত হয়ে এটি দ্রুত লেনদেন সম্পন্ন করে। পাশাপাশি এতে ক্রেতা-বিক্রেতার সুরক্ষা এবং রিফান্ড সুবিধাও রয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থায় বিশ্বের ২০০টিরও বেশি দেশে পেপাল ব্যবহৃত হচ্ছে।

 

এবার গ্লোবাল পেমেন্ট সার্ভিস পেপাল খুব শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চায়, এটি ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহ্সান এইচ মনসুর।

 

আহ্সান এইচ মনসুর বলেন, আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। পেপাল চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করতে পারবেন এবং তাদের পেতিনি আরও জানান, ছোট উদ্যোক্তারা ব্যাংকের এলসি প্রক্রিয়া অনুসরণ করে ছোট চালান পাঠাতে পারেন না। তবে এই নতুন আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে সহজে পণ্য পাঠাতে পারবেন।

 

পেপাল চালুর বিষয়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে আলোচনা ও প্রতিশ্রুতি এলেও তা এখনো আলোর মুখ দেখেনি। ২০১৭ সালে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলেও, পরবর্তীতে তা স্থগিত হয়। বর্তমানে পেপালের সহযোগী প্রতিষ্ঠান ‘জুম’ সীমিত আকারে সেবা দিলেও, ফ্রিল্যান্সারদের মূল চাহিদা পূরণে পেপালের সম্পূর্ণ পরিষেবা অপরিহার্য।

 

বাংলাদেশে পেপাল চালু হলে ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং ই-কমার্স খাতে যেসব সুবিধা পাওয়া যাবে-

 

১. দ্রুত ও সহজ পেমেন্ট: আন্তর্জাতিক গ্রাহকদের কাছ থেকে দ্রুত এবং সহজে পারিশ্রমিক গ্রহণ করা যাবে। বর্তমানে প্রচলিত অন্যান্য পদ্ধতির তুলনায় এটি গ্রাহকদের কাছে বেশি পরিচিত ও বিশ্বস্ত।

See also  নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

 

২. ফ্রিল্যান্সারদের সুবিধা: ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক মার্কেটপ্লেস এবং সরাসরি ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন, যা তাদের কাজের সুযোগ ও আয় বাড়াতে সাহায্য করবে।

 

৩. বৈদেশিক মুদ্রা অর্জন: দেশে আরও বেশি বৈদেশিক মুদ্রা আসবে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।

 

৪. ই-কমার্স ও স্টার্টআপ: দেশীয় স্টার্টআপ, ই-কমার্স এবং আইটি সেবা খাতের আন্তর্জাতিক লেনদেন অনেক সহজ হবে।

 

৫. নিরাপত্তা: পেপাল গ্রাহকের অ্যাকাউন্ট নিরাপত্তা, পারচেজ প্রটেকশন এবং ট্রানজেকশনের সুরক্ষা প্রদান করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

১০

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

১২

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

১৩

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

১৪

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৫

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১৭

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৮

আজ পহেলা বৈশাখ

১৯

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

২০

Design & Developed by: BD IT HOST