bela
১৯ নভেম্বর ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র, তাতে এসব তথ্য জানানো হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ থাকবে পরিষ্কার। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়তে পারে। ফলে গত কয়েক দিনের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বেশি লাগতে পারে। দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

 

এদিকে, গতকাল প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সকাল ৬টায় ঢাকার বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।

Facebook Comments Box
See also  আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

১০

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

১১

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

১২

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১৩

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৬

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৭

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৮

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৯

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST