কামরুল ইসলাম
২৯ নভেম্বর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা: দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কঠোর সতর্কবার্তা

গঙ্গা–ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত ‘মেগাথার্স্ট’ ফল্ট থেকে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে—এমন সতর্কবার্তা দিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত ‘আর্থকুয়েক অ্যাওয়ারনেস, সেফটি প্রটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপারেডনেস’ সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

 

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ ভারত, মিয়ানমার ও ইউরেশীয়—এই তিন টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। সিলেট থেকে টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে ৮০০–১০০০ বছরের সঞ্চিত শক্তি এখনো মুক্ত হয়নি—যা সবচেয়ে উদ্বেগজনক।

 

সেমিনারে বলা হয়, গত ১০০ বছরে দেশে ২০০টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে এবং সাম্প্রতিক সময়ে কম্পনের হার বেড়েছে। দ্রুত নগরায়ণ, দুর্বল ভবন কাঠামো ও বিল্ডিং কোড উপেক্ষাকারী নির্মাণ পরিস্থিতিকে আরও জটিল করছে।

 

জাপানি ভূমিকম্প-সহনশীল স্থাপত্য বিশেষজ্ঞ কেসিরো সাকো ও হেসাইয়ে সুগিয়ামাসহ দেশি-বিদেশি প্রকৌশলীরা ভূমিকম্প প্রতিরোধী ভবন, স্ট্রাকচারাল অডিট, জরুরি উদ্ধার সক্ষমতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তারা জানান, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগই বড় দুর্যোগে প্রাণহানি কমাতে পারে।

 

জেসিএক্স ডেভেলপমেন্টসের এমডি ইকবাল হোসেন চৌধুরী বলেন, ঢাকায় সাম্প্রতিক কম্পন বড় বিপর্যয়ের সতর্কসংকেত। রাষ্ট্র, আবাসন খাত ও জনগণ একসঙ্গে প্রস্তুত হতে না পারলে ঝুঁকি ভয়াবহ।

Facebook Comments Box
See also  ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দেন আসিফ মাহমুদ

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

১০

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

১১

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

১২

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১৩

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৪

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১৫

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৬

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৭

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৮

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৯

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

২০

Design & Developed by: BD IT HOST