কামরুল ইসলাম
২৩ জানুয়ারী ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থীর পোস্টার

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে।

 

ঢাকা-১১ আসন ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী সমকালকে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচারণা চলবে। এ সময় প্রার্থীরা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ মেনে চলতে বাধ্য থাকবেন। এবারের নির্বাচনে প্রচার সামগ্রীর ওপর বিধিনিষেধ ইসি আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারে যেকোনো ধরনের পোস্টার লাগানো নিষিদ্ধ। এছাড়া প্রচার লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন এবং ব্যানার তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা অন্য কোনো পরিবেশের জন্য ক্ষতিকর ও পচনশীল নয়; এমন উপাদান ব্যবহার করা যাবে না।

 

এই বিষয়ে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
See also  পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১০

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১২

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৩

আজ পহেলা বৈশাখ

১৪

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

১৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

১৬

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

১৭

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

১৮

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

১৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২০

Design & Developed by: BD IT HOST