স্টাফ রিপোর্টার
৭ মার্চ ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোকামতলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে লাখ টাকা জরিমানা

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে তিনটি লাচ্ছা সেমাই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে পৃথক তিনটি মামলায় এ জরিমানা করা হয়। বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।

 

অভিযান সূত্রে জানা যায়, চলমান রমজান ও ঈদকে সামনে রেখে সেমাইয়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন কারখানায় তদারকি জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মোকামতলা বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, কারখানাগুলোতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই সেমাই উৎপাদন করা হচ্ছে। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল। পরে সংশ্লিষ্ট আইনে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল খাদ্য প্রস্তুতকারককে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

Facebook Comments Box
See also  শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১০

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১২

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৪

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

ক্যান্সার চিকিৎসা নিয়ে বক্তব্য: ডা. সাইফুল আলম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ

১৬

পাবনায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

১৭

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৮

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৯

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

২০

Design & Developed by: BD IT HOST