‘তুই যদি এটাকে চাঁদা মনে করস, কিছু করার নাই’

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের গতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।

 

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেন বলে উল্লেখ করা হয়েছে।এর আগে, ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটিকাটাকে কেন্দ্র করে দুই ছাত্রদল নেতার মধ্যে চাঁদা দাবির অভিযোগে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

ভাইরাল হওয়া প্রায় ৪ মিনিট ৫ সেকেন্ডের ওই ফোনালাপে শোনা যায়, অভিযুক্ত নোমানুল হক নোমান রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুর কাছে মাটি পরিবহনের জন্য ১৬ হাজার টাকা দাবি করছেন। পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর সড়ক দিয়ে ৭ দিন মাটি পরিবহন করতে হলে এ টাকা দিতে হবে বলেও উল্লেখ করা হয়।

 

অডিওতে নোমানকে বলতে শোনা যায়, ‘এটা সিনিয়রদের সিদ্ধান্ত।’ টাকা না দিলে গাড়ি চলাচলে বাধা দেওয়ার ইঙ্গিতও পাওয়া যায়। জবাবে ইফতু বলেন, ‘নিজ দলের লোক হয়ে টাকা দিয়ে গাড়ি চালানো হবে লজ্জার।’

এক পর্যায়ে নোমান বলেন, ‘এসব পোলাপানের চা-নাশতার টাকা, সবাই এটি দেয়’। তিনি রাত ১০টার পর মাটির গাড়ি চালানোর পরামর্শও দেন।অন্যদিকে ইফতু প্রশ্ন তোলেন, ‘আমি কি চাঁদা দিয়ে ব্যবসা করব? উত্তরে নোমান বলেন, তুই যদি এটাকে চাঁদা মনে করস, কিছু করার নাই।’

 

এ ব্যাপারে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, এ ঘটনার পর কেন্দ্র থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। আমরাও ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার ভুল সিদ্ধান্তেই চট্টগ্রাম ডুবেছে: চসিক মেয়র

চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

মানবাধিকারে মঞ্জুর হোসেন ঈসাসহ ১০ জনের স্বীকৃতি

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ, রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ 

ভাড়া বাড়ানোর দায়িত্ব সরকারের মনিটরিং এর দায়িত্ব কার: মোস্তানছিরুল হক চৌধুরী

১০

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১১

‘এলপিজি কার্ডে’ যে সুবিধা থাকবে, কারা পাবেন

১২

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেফতার ৫

১৩

টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় মামলা

১৪

রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার

১৫

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি

১৭

ঈশ্বরদীতে ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ পিতা আব্দুল গণি 

১৮

‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

১৯

আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন

২০

Design & Developed by: BD IT HOST