স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব উপলক্ষে ফ্রি পানি বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঐতিহ্যবাহী পিঠা উৎসবকে কেন্দ্র করে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত পিঠা উৎসবে আগত দর্শনার্থীদের জন্য বিনামূল্যে পানি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বেপারী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল, বিশিষ্ট লেখক ও গবেষক কালাম ফয়েজী, মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক আলম সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, বিশেষ করে প্রচন্ড গরম মৌসুমে দীর্ঘ সময় অবস্থানের কারণে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই ফ্রি পানি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পিঠা মেলা চলাকালীন প্রতিদিন নির্দিষ্ট বুথের মাধ্যমে আগত সকল দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ ও নিরাপদ পানি বিনামূল্যে বিতরণ করা হবে। এতে শিশু, নারী, বয়স্কসহ সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।

মো. মঞ্জুর হোসেন ঈসা তার বক্তব্যে বলেন, “মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সংস্কৃতি চর্চার পাশাপাশি মানুষের মৌলিক চাহিদার দিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে।”

এছাড়া আয়োজকরা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও জনসমাগমস্থলে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

পিঠা উৎসব উপলক্ষে এই পানি বিতরণ কর্মসূচি ইতোমধ্যে দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
See also  প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১০

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১১

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৪

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৫

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

ক্যান্সার চিকিৎসা নিয়ে বক্তব্য: ডা. সাইফুল আলম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

পাবনায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

১৮

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

২০

Design & Developed by: BD IT HOST