স্টাফ রিপোর্টার
১৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

৭-১! উপমহাদেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্কোরলাইন পরিচিত ‘সেভেন আপ’ নামে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে এই স্কোরলাইনে হারিয়ে এর জন্ম দিয়েছিল জার্মানি। সেই জার্মানরা সেই কীর্তির পুনরাবৃত্তি ঘটাল গত রাতে। রোববার রাতে হিউস্টনে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছে তারা। তাতে ব্রাজিলের একটি বিশ্বরেকর্ডও কেড়ে নিয়েছে দলটি।

 

এই জয়ের পর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন জার্মানির দখলে। আগে এই রেকর্ড ছিল ব্রাজিলের।

 

ম্যাচে দুটি গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলটিই জার্মানিকে ব্রাজিলকে পেছনে ফেলে দেয়।

 

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের তালিকায় জার্মানি এখন ২৩৯ গোল নিয়ে শীর্ষে। ব্রাজিল ২৩৮ গোল নিয়ে দ্বিতীয়, আর্জেন্টিনা ১৫২ গোল নিয়ে তৃতীয়, ফ্রান্স ১৩৬ গোল নিয়ে চতুর্থ এবং ইতালি ১২৮ গোল নিয়ে পঞ্চম স্থানে আছে।

 

জার্মানি একমাত্র দেশ যারা বিশ্বকাপে চারবার সাত বা তার বেশি গোল করেছে। সর্বশেষ এটি হয়েছিল ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই বিখ্যাত ম্যাচে।

 

জুলিয়ান নাগেলসমানের অধীনে জার্মানি এবারের টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে। নাগেলসমান এই টুর্নামেন্টের সবচেয়ে তরুণ কোচ। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার একেবারে অন্য চেহারায় ফিরেছে।

 

এদিকে কুরাসাও এই বিশ্বকাপে প্রথমবার খেলছে। ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরেছিল তারা। কিন্তু হাভার্টজ ও বাকিরা মিলে আর সুযোগ দেননি।

Facebook Comments Box
See also  আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া-চীনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর অর্থনৈতিক ও কৌশলগত আয়োজন

যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি

জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি

চাটগাঁইয়া সংবাদ-এর সম্পাদক সমাজ কর্মী নিজাম উদ্দিন পেলেন সরকারি প্রশংসাপত্র

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পরীমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ

১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত, ৭ জনই সমকামী

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম

ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

১০

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত 

১১

মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফি নিয়ে অভিভাবকদের ক্ষোভ

১২

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

১৩

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

১৬

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৭

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

১৮

বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

১৯

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST