bela
২২ অক্টোবর ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন: আইন উপদেষ্টা

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, দলটিকে আশ্বস্ত করা হয়েছে—সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে আমার ধারণা যখন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখবো। তখন এ সংক্রান্ত সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে। সরকার সেই আস্থা ফিরিয়ে আনতেই চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই বিষয়টি দেখভাল করবেন। সব দল অভিযোগ করছে প্রশাসনে দলীয় লোক আছে—এর মানে এই সরকার নিরপেক্ষ।

১৫ সেনাকর্মকর্তার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, গুম-খুনের আসামি সেনাকর্মকর্তাদের সাবজেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে এবং তার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রদর্শন অত্যন্ত প্রশংসনীয়। আসামিদের কোথায় রাখা হবে—সেটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। তারা যা উপযুক্ত মনে করবে, সেটিই করবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছিলেন, আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১০

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১১

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১২

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৪

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৬

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৯

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST