bela
৪ নভেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়লেন বিএনপির প্রভাবশালী নেতারা

কামরুল ইসলাম – ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঘোষিত এই প্রাথমিক তালিকায় জায়গা হয়নি অন্তত ১২ জন হেভিওয়েট নেতার।

 

মির্জা ফখরুল ঘোষিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এ ছাড়া দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস-চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীও এবার প্রার্থী তালিকায় স্থান পাননি।

 

দলের প্রাথমিক এই তালিকা প্রকাশের পর বিএনপির ভেতরে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দ্বিতীয় দফা মনোনয়নের তালিকায় বাদ পড়া এসব নেতাদের কেউ কেউ জায়গা পেতে পারেন।

Facebook Comments Box
See also  ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১০

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১১

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৪

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৫

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

ক্যান্সার চিকিৎসা নিয়ে বক্তব্য: ডা. সাইফুল আলম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ

১৭

পাবনায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

১৮

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

২০

Design & Developed by: BD IT HOST