মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
২৪ নভেম্বর ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন ক্যাসিনো সাম্রাজ্যে ডিবির হুঙ্কার: মোবাইল-ভিত্তিক জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

 

অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।এ অভিযান পরিচালনা করা হয় দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন এর সঠিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নিবিড় তত্ত্বাবধানে।

ডিবির তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম প্রথম অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে। সেখানে তল্লাশি চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনায় যুক্ত থাকা ২ জনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন পার্বতীপুরের মেলার ডাঙ্গা এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয়। সেখানে আরও ৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবির বিশেষ টিম। দুই অভিযানে মোট ৫ সদস্যের পুরো চক্রটিকেই চিহ্নিত ও আটক করা সম্ভব হয়।

অভিযান চলাকালে অনলাইন ক্যাসিনো পরিচালনা ও অর্থ লেনদেনে ব্যবহৃত ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ ও ১টি মনিটর জব্দ করা হয়। এসব ডিভাইস ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্ম পরিচালনা করছিল বলে জানা গেছে।

ডিবি সূত্র জানায়, এই চক্রটি মোবাইল অ্যাপ, অনলাইন পেমেন্ট চ্যানেল ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে ক্যাসিনো জুয়া পরিচালনা করছিল। এর মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক টাকার লেনদেন হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে ডিবি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
See also  চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১০

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৩

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৪

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৫

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৬

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

১৭

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট, গ্রেফতার ১২

১৮

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৯

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST