উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মধ্যরাতে দেশ ছাড়বেন। তাঁর বিদেশযাত্রার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত বিদেশে নেওয়া জরুরি হওয়ায় রাতেই তাঁর যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। বিএনপি জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST