bela
১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়ন বাজেট কমছে ৩০ হাজার কোটি টাকা

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে এবারও বড় কাটছাঁট হচ্ছে উন্নয়ন বাজেটে। চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দুই লাখ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ধরা ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। আরএডিপিতে উন্নয়ন বাজেট কাটছাঁট হচ্ছে ৩০ হাজার কোটি টাকা।গত মঙ্গলবার অর্থ মন্ত্রণলয়ে বাজেট অনুবিভাগ-১ থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থায়নের উৎসভিত্তিক বিভাজন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয় দুই লাখ কোটি টাকা, যার মধ্যে সরকারের অর্থায়ন বা স্থানীয় মুদ্রায় বরাদ্দ দেওয়া হয় এক লাখ ২৮ হাজার কোটি টাকা। আর বৈদেশিক সহায়তা প্রকল্প ঋণ বা অনুদান ধরা হয় ৭২ হাজার কোটি টাকা।বাজেট অনুবিভাগের নির্দেশনায় বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের চূড়ান্ত সংশোধিত এডিপি প্রণয়নপূর্বক অতি দ্রুত অর্থ বিভাগে প্রেরণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।যেসব মন্ত্রণালয় বা বিভাগের প্রকল্প সাহায্যের ব্যয় কমবে তাদের জিওবি বরাদ্দ হ্রাস করতে হবে। যেসব মন্ত্রণালয় বা বিভাগের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলনামূলকভাবে কম, তাদের বরাদ্দ কমিয়ে উচ্চ অগ্রাধিকারসম্পন্ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করতে হবে।নির্দেশনায় আরো বলা হয়, কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে অধিকতর গুরুত্বপূর্ণ প্রকল্প এবং যেসব প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে সেসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে। এর আগে গত ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত পরিকল্পনা কমিশনে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এডিপিতে বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর ঋণ ও অনুদান বরাদ্দ নির্ধারণের লক্ষ্যে একাধিক পর্যালোচনাসভা হয়।তারই আলোকে সংশোধিত উন্নয়ন বাজেটের আকার নির্ধারণ করা হয়। ইতিহাসে এবারই প্রথম ডিসেম্বরের মধ্যেই আরএডিপি চূড়ান্ত করার লক্ষ্য রাখা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে উন্নয়ন বাজেটের কাঠামো ও বরাদ্দপ্রক্রিয়া সম্পন্ন করাই মূল উদ্দেশ্য, যাতে নির্বাচনের বছরেও প্রকল্প বাস্তবায়নে গতি না হারায়।

See also  ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

চলতি অর্থবছরের মূল এডিপির আকার ধরা হয়েছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৪৪ হাজার কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৮৬ হাজার কোটি টাকা বৈদেশিক সহায়তা হিসেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১০

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১১

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৩

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৪

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৫

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৮

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৯

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

২০

Design & Developed by: BD IT HOST