স্টাফ রিপোর্টার
৭ মে ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনাকে ঘিরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ফের বড় পতন দেখা গেছে। একই সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বের শেয়ারবাজারগুলোতে।

 

বুধবার শান্তি আলোচনার আশায় আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম এক পর্যায়ে দশ শতাংশেরও বেশি কমে যায়। তবে বৃহস্পতিবার (০৭ মে) সেই পতনের গতি কিছুটা কমে প্রায় দুই শতাংশে নেমে আসে।

 

ইউরোপের শেয়ারবাজারে আগের দিনের বড় উত্থানের পর বৃহস্পতিবার সূচক নিম্নমুখী ছিল। অন্যদিকে এশিয়ার প্রধান বাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানা স্ট্রিটারের ভাষায়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার যে আশা বাজারে তৈরি হয়েছিল, এখন বিনিয়োগকারীরা বুঝতে পারছেন দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাতে আরও অনেক বাধা অতিক্রম করতে হবে।

 

তিনি আরও বলেন, যদিও জানা যাচ্ছে, যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, তবুও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগতে পারে।

 

সূত্র : আল জাজিরা

Facebook Comments Box
See also  দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি: রাশেদ খাঁন

আজ বিক্রি হচ্ছে ২ জুনের ট্রেনের ফিরতি টিকিট

১০

খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির’ সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

১১

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এসএসপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই

১৩

আজ বিক্রি হচ্ছে ১ জুনের ট্রেনের ফিরতি টিকিট

১৪

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৫

রামিসার বাবার কাঁধে হাত রেখে যা বললেন প্রধানমন্ত্রী

১৬

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

১৯

ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে: ভূমি মন্ত্রণালয়

২০

Design & Developed by: BD IT HOST