bela
২৭ জানুয়ারী ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেউ ‘ঝগড়া’ করতে এলে ছেড়ে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাই না। কিন্তু কেউ ঝগড়া বাধাতে এলে ছেড়েও দেওয়া হবে না। ভোট যার ইচ্ছা, যেখানে ইচ্ছা তাকে দেবে; কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। এখন থেকে পাহারাদারি ভূমিকা পালন করতে হবে।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকটি নর-নারীর ভোটের অধিকার আপনারা পাহারা দেবেন? বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।

 

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। এখন মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? মাথা ঠান্ডা রাখেন। এখন তো আরামদায়ক বাতাস আছে, ভালো আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন।

 

জামায়াত আমির বলেন, অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কী হয়েছে, তা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয়, কলিজা যদি জয় করতে হয়, তাহলে সবাইকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে। বিশেষ করে মায়ের জাতিকে। আমাদের কথা একেবারেই স্পষ্ট। জীবন দেব, আমার মায়ের ইজ্জতে হাত দিতে দেব না। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে এ রকম করবেন না। যারা করেছেন, তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চেয়ে নেন।

Facebook Comments Box
See also  ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১০

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৪

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৫

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৭

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৮

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST