কামরুল ইসলাম
২৬ মার্চ ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীন পাঞ্জাবি দোকানের ঘটনায় ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে একটি পোশাকের শোরুম বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই ঘটনায় হাতিরঝিল থানার ওসি ও এক সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

 

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

এতে বলা হয়, ২০ মার্চ মগবাজারের বিশাল সেন্টারে একটি দোকানে পাঞ্জাবি বিক্রির অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে ওই শোরুমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।এ পরিস্থিতিতে ইতোমধ্যে হাতিরঝিল থানার ওসিকে ডিএমপি সদর দপ্তরে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখ্য, ঈদের আগের দিন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, মগবাজার বিশাল সেন্টারে ‘নবীন’ নামের একটি ব্র্যান্ডের শোরুম বন্ধ করে দেন আশপাশের ব্যবসায়ীরা। মূলত কম দামে পাঞ্জাবি বিক্রি করায় ক্ষুব্ধ হয়ে তারা এই কাজ করেন। ওই সময় সেখানে পুলিশ সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

Facebook Comments Box
See also  কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১০

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১১

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১২

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৩

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৪

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৮

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৯

ক্যান্সার চিকিৎসা নিয়ে বক্তব্য: ডা. সাইফুল আলম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ

২০

Design & Developed by: BD IT HOST