মেহেদী হাসান বিশ্বাস 
১১ জানুয়ারী ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সেনা অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, সাবেক চেয়ারম্যান সহ আটক ২

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজির একাধিক মামলার পলাতক আসামি, রাজবাড়ী জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য ও সাবেক বালিয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মশিউল আজম চুন্নুসহ আরও এক জনকে আটক করা হয়েছে।

 

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে দুবলাবাড়ি এলাকায় জামিয়া ইটের ভাটায় অভিযান চালানো হয়।

 

আটক মশিউল আজম চুন্নু (৫৪) বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি গ্রামের মৃত খন্দকার আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। অপর আটক ব্যক্তি মো. হৃদয় (২৭) শেখপাড়া গ্রামের মো. রফিক শেখের ছেলে, যিনি মশিউল আজম চুন্নুর সহযোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

 

অভিযানকালে একটি এয়ার রাইফেল, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল, তিনটি ওয়াকি-টকি, চারটি ওয়াকি-টকি চার্জার, দুটি দেশীয় চাকু, একটি ভরা বিদেশি মদের বোতল, তিনটি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে এগুলো অবৈধ কার্যক্রমে ব্যবহার হচ্ছিল।

 

বিকেল ৫টার দিকে আটক দুইজনকে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
See also  ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১০

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৪

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৫

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৭

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৮

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST