bela
২০ অক্টোবর ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালালের ৯ নং গেটে এখনও শুরু হয়নি আমদানি পণ্য খালাস কার্যক্রম

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পর ঘোষিত ৯ নং গেটে থেকে আমদানি পণ্য খালাস হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই গেটের সামনে অপেক্ষায় আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা।

বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া। শনিবার কাস্টমস হাউস কমিশনার মো মসিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আমদানিকারক ও অংশীজনদের জানানো হয়, বিকল্প হিসেবে হজরত শাহজালাল বিমানবন্দরের ৯ নং গেট থেকে পণ্য খালাস সম্পন্ন হবে৷ আমদানি পণ্যসমূহের কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্নে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয় চিঠিতে৷

তবে আজ সকাল থেকেই আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষায় ছিলেন। এ সময় তারা জানান, বিমান বা কাস্টমস কর্তৃপক্ষের কোনও কার্যক্রম তাদের নজরে আসেনি। কার্গো ভিলেজ থেকে কয়েকটি গেট দিয়ে ভিন্ন ভিন্ন পণ্য খালাস হলেও ঘোষিত ৯ নং গেট এ সকল পণ্য খালাসে সংশয় প্রকাশ করেন তারা৷

তারা আরও জানান, ভারী পণ্য খালাসে হাইস্টার বা ফর্কলিফট এর মতো পরিবহন না থাকায় কিভাবে এসকল পণ্য খালাস হবে তা নিয়ে শঙ্কার কথা জানান৷ সময়মতো আমদানি পণ্য খালস না হলে বড় ব্যবসায়িক ক্ষতির শঙ্কা তাদের৷

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে আগামীকাল রোববার আগুন পুরোপুরি নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১০

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১১

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১২

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৪

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৬

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৯

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST