bela
১৯ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেয়ার বাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

দেশের শেয়ার বাজারে গতকাল মঙ্গলবার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সূচকের পাশাপাশি এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও বেড়েছে। তবে অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। দিন শেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩২০টির, কমেছে ৩৮টির। আর দর অপরিবর্তিত রয়েছে ১৯টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৭পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে। সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৫৩ লা টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪৮ কোটি ৫ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১২৭কোটি ৪৮ লাখ টাকা।দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-সামিট এলায়েন্স পোর্ট, লাভেলো আইসক্রিম, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পতেঙ্গা পাওয়ার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং সিভিও পেট্রোকেমিক্যাল।অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ১৭০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৬টির। আর দর অপরিবর্তিত রয়েছে ১৪টির। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৭পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪ কোটি ৬ লাখ টাকা।

Facebook Comments Box
See also  পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST