কামরুল ইসলাম
১৭ ডিসেম্বর ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমশক্তি বিদেশে পাঠানোর পথে বড় বাধা দালালচক্র: ড. ইউনূস

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও সিন্ডিকেটই সবচেয়ে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

 

তিনি বলেন, এই চক্রের দৌরাত্ম্য বন্ধ না হলে শ্রমশক্তি রপ্তানি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।

 

 

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার পুরো প্রক্রিয়াটাই দালালনির্ভর হয়ে পড়েছে। প্রতিটি ধাপে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই ব্যবস্থার পরিবর্তন না হলে শ্রমবাজারে দেশের সম্ভাবনা কাজে লাগানো যাবে না।সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কঠিন বাস্তবতা জেনেও তারা দেশের স্বার্থে ঝুঁকি নিয়েছিলেন। পরে সরকারিভাবে অনুরোধ জানানো হলে ওই দেশের কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয় এটি একটি মানবিক দৃষ্টান্ত।

 

 

প্রধান উপদেষ্টা আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনায় জানতে পারেন, প্রায় ১৭ হাজার বাংলাদেশি শ্রমিক সব প্রস্তুতি সম্পন্ন করেও ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া যেতে পারেননি। বিষয়টি সামনে এনে সমাধানের চেষ্টা করা হয়। তবে পরে দেখা যায়, পুরো ব্যবস্থাই দালাল ও সিন্ডিকেটের কবলে, যেখানে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ খুবই সীমিত।জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে ড. ইউনূস বলেন, সে দেশ থেকে শ্রমিকের চাহিদার কথা জানানো হলেও বাংলাদেশ থেকে তুলনামূলক কম কর্মী নেওয়া হয়েছে। নেপাল থেকে যেখানে ৭ হাজার শ্রমিক নেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে মাত্র ২ হাজার।

 

 

তিনি আরো বলেন, বাংলাদেশ চাইলে এক লাখ দক্ষ কর্মী সরবরাহ করতে পারে শুধু ভাষা প্রশিক্ষণের সুযোগ প্রয়োজন।

 

 

তিনি আরও জানান, জাপানের অনেক শহরে চালকের অভাবে ট্যাক্সি চলাচল বন্ধ, বিস্তীর্ণ জমি অনাবাদি পড়ে আছে। এসব খাতে জনশক্তি পাঠানোর সুযোগ রয়েছে।

Facebook Comments Box
See also  খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১০

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৪

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৫

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৭

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৮

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST