স্টাফ রিপোর্টার
১০ জুন ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন।

 

নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের জিলানী (২৪) এবং ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান (২৬)।

 

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

 

জানা গেছে, নিহত দুজন মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় যাচ্ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের দশপাইপ এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, নিহতরা ছাত্রদল ও যুবদলের নেতা ছিলেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালককে এখনো আটক করা সম্ভব হয়নি।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত দুই নেতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box
See also  শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞের দায় অস্বীকার করলেন মোজাম্মেল বাবু-ফারজানা রূপা

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

ওয়াইসের রেকর্ডের দিনে সৌদির চমক

১০

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

১১

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

১২

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৩

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

১৪

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

১৫

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

১৭

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

১৮

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

১৯

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

২০

Design & Developed by: BD IT HOST