bela
২৪ নভেম্বর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যান্ড্রয়েড ফোনে যুক্ত হলো নতুন ফিচার, চমক থাকছে ব্যবহারকারীদের জন্য

দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের জন্য এয়ারড্রপ ছিল দ্রুত ফাইল শেয়ারের অনন্য সুবিধা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কুইক শেয়ার ব্যবহার করলেও দুই ভিন্ন অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল আদান-প্রদানের সীমাবদ্ধতা থেকেই গেছে। এবার সেই বাধা ভেঙে দিল গুগল। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সরাসরি আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসে ফাইল পাঠাতে পারবেন, তাও এয়ারড্রপের মাধ্যমেই। এই সুবিধা প্রথমে আসছে পিক্সেল ১০ সিরিজে, পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও উন্মুক্ত হবে।অনেকে ভেবেছিলেন, দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এমন ব্যবস্থা এসেছে। তবে গুগল নিশ্চিত করেছে এটি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্ভাবন, অ্যাপলের কোনো সহযোগিতা ছাড়াই। গুগলের এক মুখপাত্র বলেছেন, কোনো বিকল্প ট্রিক নয়, পুরো সিস্টেমই তারা শুরু থেকে তৈরি করেছে। ভবিষ্যতে অ্যাপল চাইলে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হতে পারে।যেভাবে কাজ করবে নতুন সুবিধা: পিক্সেল ১০ ব্যবহারকারী যদি কোনো আইফোনে ফাইল পাঠাতে চান—

 

প্রথমে আইফোনে এয়ারড্রপ ‘এভরিওয়ান’ মোডে চালু করতে হবে।

এরপর পিক্সেল ফোনে কুইক শেয়ার চালু করলে সেই আইফোনটি দেখা যাবে।

সেখান থেকেই ছবি, ভিডিও, ডকুমেন্টসহ যেকোনো ফাইল পাঠানো যাবে।

একই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ফাইল গ্রহণ করতে পারবেন।নতুন এ ফিচার নিয়ে নিরাপত্তা প্রশ্ন উঠতেই গুগল জানিয়েছে এতে কোনো ধরনের ঝুঁকি নেই। ডিভাইস-টু-ডিভাইস ডাইরেক্ট কানেকশন তৈরি হয়। কোনও তথ্য সার্ভারে যায় না, ফলে ডেটা সংরক্ষণ বা নজরদারির সুযোগ নেই। পুরো সিস্টেম বিশেষজ্ঞদের একাধিক পর্যবেক্ষণ ও পরীক্ষার মধ্য দিয়ে বাস্তবায়ন করা হয়েছে।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST