bela
২০ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা আসলে কাদের দোসর—প্রশ্ন সাংবাদিক পান্নার

জেলখানায় যখন আপনি গেলেন, আপনার মাথায় কি চিন্তাটা এসেছে যে আমি কী করেছি, যার জন্য আমাকে এই অবস্থায় পড়তে হলো?

 

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের এ প্রশ্নের জবাবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, এসেছে। এসেছে ভাই, এবার গ্রেপ্তার হয়েছি শুধু সে কারণে নয়। এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল স্ট্রেট ফরওয়ার্ড নিউজ করার কারণে কিংবা টকশোতে হয়ত আমার নানান ধরনের মন্তব্য অ্যাংকরিংয়ের চেয়ারে বসে করতে হয়েছে বা প্রশ্ন করতে হয়েছে, ঠিক সেই কারণে যেমন আওয়ামী লীগের শেষ ১০ বছরে আমাকে নানা ধরনের খেসারত দিতে হয়েছে পেশাগত জীবনে। আবার এসে এই সরকারের সময় আপনাকেও ফ্যাসিবাদের দোসর বানাচ্ছে, আমাকেও ফ্যাসিবাদের দোসর বানাচ্ছে, আমরা আসলে কাদের দোসর?বুধবার (১৯শে নভেম্বর) ‘অন্য মঞ্চ’ নামের মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

 

মঞ্জুরুল আলম পান্না বলেন, কেন বারবার এই কাজগুলো ঘটছে, এর শেষ কোথায়, ভাই? সাংবাদিকতা করা আমাদের জন্য কতটা মসৃণ অথবা বন্ধুর- এই বিষয়গুলো ভাবতে হয়েছে, ভাবিয়েছে আমাকে। সময় আমাকে ভাবিয়েছে। ধরেই নিয়েছি যে আমাদের এভাবেই পথ চলতে হবে। সাংবাদিকতা ছাড়া বা কথা কম বলার চিন্তা করেছেন? হয়েছে, অবচেতন মনে হয়েছে। মনে হয়েছে যে এসব করে লাভ কী আমাদের? কী এমন পয়সা আমরা আর্ন করছি আমাদের এই আইডিওলজির মাধ্যমে?তিনি বলেন, অনেকে আপনাকে বলে, আমাকে বলে, আপনাকে বিএনপি- জামায়াতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে বা দেওয়ার একটা মানসিকতা ছিল আওয়ামী লীগের সময় যে এই লোকটা সরকারবিরোধী, ঠিক আমাকেও তা-ই। আবার এসে এখন বলছে যে আমরা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাচ্ছি, ‘র’-এর এজেন্ট আমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে।তিনি আরো বলেন, আমার ছোট্ট বিষয় মাথায় ঢোকে না, আমরা যদি টাকা-পয়সার কথা চিন্তা করি, আমরা তো সবসময় সরকারের দালালি করব, সরকারের বিরাগভাজন কেন হব, সরকারের চক্ষুশূল কেন হব? বরং সরকার বলতে যখন যে দল বা শক্তি, গোষ্ঠী ক্ষমতায় থাকে তাদের দ্বারা এই টাকা পয়সাগুলো আমাদের হাতের মুঠোয় আসা বেশি সহজ। বিরোধী দল, বিরোধী শক্তি কয় টাকা খরচ করতে পারে, আর তাদের তাঁবেদারি করে, তাদের দালালি করে আমরা ঝুঁকির মধ্যেও বা কেন যাব? যারা সবসময় কথাগুলো বলছেন বিভিন্ন সরকারের সময়, আমাদেরকে অপোজিটের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে, তারা কি এই জিনিসটা বোঝেন না?

Facebook Comments Box
See also  ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST