স্টাফ রিপোর্টার
১২ এপ্রিল ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬-এ ই-সিগারেটসহ নতুন ধরনের তামাকজাত পণ্যের নিষেধাজ্ঞা বাতিল করায় গভীর উদ্বেগ জানিয়েছে জনস্বাস্থ্য সংশ্লিষ্ট তামাকবিরোধী সংগঠন সমূহ।

 

এই সিদ্ধান্ত জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলবে এবং তরুণ প্রজন্মকে ঝুঁকির দিকে ঠেলে দেবে বলেও জানানো হয় সংগঠনগুলোর পক্ষ থেকে।

 

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

 

বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হলো- বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেট (বিটিসিএ), বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি), বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল রিসার্চ নেটওয়ার্ক (বিটিসিআরএন), বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, এইড সোসাইটি, আর্থ ফাউন্ডেশন, সেতু, লিডার্স ইন টোব্যাকো কন্ট্রোল এলামনাই অ্যাসোসিয়েশন, লেটথ ওয়ার্ক, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, পাবলিক হেলথ ল’ইয়ার্স নেটওয়ার্ক, স্বাস্থ্য আন্দোলন, তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ), ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো, স্কুল অব লাইফ এবং ইয়ুথ ফর টোব্যাকো ফ্রি বাংলাদেশ।

 

গত শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে পাস হওয়া সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে। ফলে এসব পণ্য কার্যত নিয়ন্ত্রণহীনভাবে বাজারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

সংগঠনগুলো বলছে, এই সিদ্ধান্ত দেশের উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী। ২০১৬ সালে আপিল বিভাগের এক রায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তামাকের ব্যবহার কমাতে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছিল। নতুন এই সিদ্ধান্ত সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

 

তারা আরও উল্লেখ করেন, ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অগ্রণী অবস্থানে ছিল। কিন্তু বর্তমান সংশোধন সেই অগ্রগতিকে পিছিয়ে দেবে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সংসদে জানিয়েছেন, রাজস্ব আদায়ের বিষয় বিবেচনায় রেখে ই-সিগারেট নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে। তবে সংগঠনগুলোর দাবি, দেশে তামাকজনিত ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার ৫০০ কোটি টাকা, যা এ খাত থেকে প্রাপ্ত রাজস্বের তুলনায় অনেক বেশি। ফলে এ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবেও ক্ষতিকর হবে।

See also  রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

 

আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তারা জানায়, বিশ্বের ১৩২টি দেশ ইতোমধ্যে ই-সিগারেট নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করেছে, যার মধ্যে ৪৬টি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১০

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

১২

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৩

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১৫

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১৬

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৭

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৯

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

২০

Design & Developed by: BD IT HOST