কামরুল ইসলাম
১৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘ঈদ বোনাস’ নিয়ে সুখবর

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চার লাখের কাছাকাছি শিক্ষক-কর্মচারী আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ বোনাস পেতে যাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী রোববার (১৫ মার্চ) থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা পৌঁছাতে পারে।

 

জানা গেছে, গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর তা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে অর্থ ছাড়ের জন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

 

বর্তমানে অর্থ ছাড়ের প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেখান থেকে অর্থ ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা চলে যাবে।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার মোট তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা ছাড় করা হয়েছে।

 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমে জানান, শিক্ষকদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে আমরা সেটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছি। এখন বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় করতে হবে। এটা করতে এক কর্মদিবস লাগতে পারে।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী রোববার থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাস পেতে পারেন।

Facebook Comments Box
See also  র‍্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এলজিইডির আদেশ: কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছানোয়ার

বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল

২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা

বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী মাসেই চালু হতে পারে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস, ঢাকা–দিল্লি আলোচনা শুরু

বাল্যবিবাহ সামাজিক সংকট: মাহদী আমিন

ঢাকার দুই সিটির মসনদ কাঁপাতে প্রস্তুত দুই তরুণ তুর্কি

১০

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত

১১

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি না হওয়ার আভাস ট্রাম্প প্রশাসনের

১২

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ’

১৩

যবিপ্রবি প্রেসক্লাব এর নতুন দায়িত্বে আল আমিন – হাবিব

১৪

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যবিপ্রবিতে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

১৫

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, পোস্টার-মিছিলসহ যেসব বিষয় নিষিদ্ধ হলো

১৬

সারা দেশে বৃষ্টির আভাস

১৭

র‍্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

১৮

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৯

রিয়াজুল হত্যা: হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

২০

Design & Developed by: BD IT HOST