bela
২১ অক্টোবর ২০২৫, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়েব সুরক্ষা ও এআই নিয়ন্ত্রণে নেতৃত্ব দিচ্ছেন ম্যাথিউ প্রিন্স

চলতি বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য টাইম ম্যাগাজিন ১০০ জনের তালিকা প্রকাশ করেছে। আজ থাকছে ম্যাথিউ প্রিন্সের গল্প।

ম্যাথিউ প্রিন্স একজন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ইন্টারনেটে ওয়েবসাইটগুলোকে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য করার লক্ষ্যেই তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

২০০৯ সালে, মিশেল জ্যাটলিন ও লি হলওয়ের সঙ্গে মিলে প্রিন্স ক্লাউডফ্লেয়ার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই কোম্পানিটি ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন ও সাইবার নিরাপত্তা সেবায় বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে বিশ্বের লক্ষাধিক ওয়েবসাইট ক্লাউডফ্লেয়ারের সুরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে।

ক্লাউডফ্লেয়ারের মূল কাজ হলো ওয়েবসাইটগুলোকে সাইবার হামলা, অতিরিক্ত ট্র্যাফিক, সার্ভার ডাউন ও হ্যাকিংয়ের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়া। প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের গতি বৃদ্ধি, ডেটা সুরক্ষা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে।

সহজভাবে বলতে গেলে, ওয়েবসাইট ও ব্যবহারকারীর মাঝখানে একপ্রকার ‘নিরাপত্তা ঢাল’ হিসেবে কাজ করে ক্লাউডফ্লেয়ার।

বর্তমানে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্ক সারা বিশ্বের প্রায় ২০ শতাংশ ওয়েবসাইটের ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করছে। প্রতিষ্ঠানটি শুধু নিরাপত্তাই নয়, বরং এআই–নির্ভর ডেটা ব্যবহারের ক্ষেত্রেও ভূমিকা রাখছে।

ম্যাথিউ প্রিন্সের নেতৃত্বে ক্লাউডফ্লেয়ার এখন এমন এক নতুন দিকের পথিকৃৎ, যেখানে ইন্টারনেট শুধু নিরাপদই নয় বরং কনটেন্ট নির্মাতাদের অধিকারও সুরক্ষিত থাকবে। তার বিশ্বাস, ভবিষ্যতের ইন্টারনেট হবে এমন এক জায়গা, যেখানে মানুষ বিনামূল্যে তথ্য পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST