এম আরফাত সুমন - চট্টগ্রাম।
১৮ মার্চ ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গণঅধিকার পরিষদ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ ২০২৬) উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল বাজার মসজিদ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আনছার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ছাত্র অধিকার পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি তানভিরুল ইসলাম।

 

এতে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সভাপতি তহিদুল ইসলাম, সহ-সভাপতি কাউছার মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র সভাপতি মনিরুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কলিম উদ্দিন, সহ-সভাপতি ডা. মোহাম্মদ নাজু এবং চাম্বল ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সাইমুন উপস্থিত ছিলেন।

 

পাশাপাশি ছনুয়া, শেখেরখিল, পুঁইছড়ি, শিলকূপ, সরল, গণ্ডামারা, বাহারছড়া ও কালিপুর ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, “গণঅধিকার পরিষদ একটি সংগ্রামী দল। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই আমাদের পথচলা।”

 

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box
See also  গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST