ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এসব সার-বীজ উদ্ধার করা হয়।
সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST