bela
২২ নভেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল, ভোটগ্রহণের ৬০ দিন আগে ঘোষণা

আগামী বছরের ৫ অথবা ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তারিখ স্পষ্ট না করলেও ইসি সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণে এমন তথ্য মিলছে। প্রস্তুতির শেষ মুহূর্তে একই দিনে গণভোট যুক্ত হওয়ায় নতুন রোডম্যাপ করতে হচ্ছে ইসিকে।

 

গণভোট ও সীমানা জটিলতা না কাটায় প্রভাব ফেলতে পারে তফসিলে। তবে ঘোষিত সম্ভাব্য সময়ে নির্বাচন করতে হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা না হলেও প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। কমিশনও সেটা চায়।

 

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আদেশের কপি (সার্টিফায়েড কপি) পেলে করণীয় ঠিক করবে কমিশন। তবে সংসদীয় আসনের জটিলতার মীমাংসায় বিলম্ব হলে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়বে।ইসি সূত্র জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের মধ্যে প্রাক্–প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার চিন্তা আছে কমিশনের। নতুন করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত হয়েছে। ফলে পরিবর্তন করতে হবে নির্বাচনি রোডম্যাপ। এছাড়া সীমানা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে তফসিল ঘোষণার জন্য ডিসেম্বরের ৪ অথবা ৭ তারিখ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই দুই তারিখে না হলেও ডিসেম্বর মাসের প্রথমার্ধেই তফসিল ঘোষণার ছক কষছে কমিশন। তফসিল ঘোষণা করলে ভোটগ্রহণের জন্য ৬০ দিন সময় পাবে কমিশন।আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সালের রমজানের আগে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোটগ্রহণের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করবো। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের বলা হয়েছে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। কাজেই ওইভাবে নির্বাচনের তারিখ আপনি বের করতে পারেন।

Facebook Comments Box
See also  নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

১০

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

১২

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৩

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

১৪

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

১৬

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১৯

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST