bela
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের সময়সূচি জানালো সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশের পর এখন নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

আজ শনিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গতকাল থেকেই শপথের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হওয়ায় কাজ আরও গতি পেয়েছে। প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো বিরতিহীনভাবে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।

 

শপথ অনুষ্ঠান কে পরিচালনা করবেন, তা নিয়ে বর্তমানে আইনি ও রাজনৈতিক আলোচনা চলছে। বিদ্যমান সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তাঁর মনোনীত ব্যক্তির শপথ পড়ানোর কথা। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি জনসমক্ষে নেই। নিয়ম অনুযায়ী, স্পিকার তিন দিনের মধ্যে শপথ না পড়ালে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এই দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো বিকল্প প্রস্তাব না এলে আইনি সময়সীমা পার হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়াবেন।

 

নির্বাচনী ফলাফলের চূড়ান্ত গেজেট অনুযায়ী, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের শরিকদের মিলিয়ে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২। অন্যদিকে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে জয় পেয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

Facebook Comments Box
See also  মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে কুকুর হত্যার দায়ে ৩ জনের আড়াই বছরের কারাদণ্ড

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

রমজানেও মহাস্থানগড়ে শাহ সুলতান বোর্ডিংয়ে দেহ ব্যবসার অভিযোগ

মোকামতলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে লাখ টাকা জরিমানা

বাইকে ২ ও প্রাইভেটকারে ১০ লিটারের বেশি নয়

সাংবাদিকদের উপর শিবিরের ন্যক্কারজনক হামলা, প্রতিবাদে জবি ছাত্রদল

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতা কারাগারে

কুয়েতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক তিন যুদ্ধবিমান ভূপাতিত

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

১০

চট্টগ্রাম বিমানবন্দরের ১০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, পাল্টা আঘাত ইরানের

১২

প্রতিশোধ নিতে আরব আমিরাত, কাতার ও বাহরাইনে দফায় দফায় মিসাইল ছুড়ছে ইরান

১৩

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

১৪

যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখাল ফ্রান্স

১৫

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বন্ধ ঘোষণা

১৬

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর ‘আত্মহত্যা’

১৭

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় জড়িত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

১৮

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু আর নেই

১৯

জামিন পেলেন আইভী রহমান

২০

Design & Developed by: BD IT HOST