এম আরফাত সুমন - চট্টগ্রাম।
১৪ নভেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

আজ ১৪ নভেম্বর শুক্রবার বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীকে স্মরণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, অবদান ও আদর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নোয়াখালী-৬ হাতিয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া,

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম,

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম পাপ্পা।

স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম আলমগীর।

বক্তারা বলেন, জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন জনগণের নেতা—সংগঠনের কঠিন সময়ে যিনি কর্মীদের সাহস দিতেন এবং এলাকার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান নেতারা।

Facebook Comments Box
See also  ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST