bela
২৩ অক্টোবর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত চাঁদভায়

আটঘরিয়া প্রতিনিধি :
আটঘরিয়া উপজেলার চাঁদভা ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা কুমারেশ্বরপুর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন আকুব্বর হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিম উদ্দিন। চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লার সার্বিক তত্বাবধায়নে এসময় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমূখ। এ সময় পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আইতুল, পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ সাদ্দাম, চাঁদভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, ছাত্র নেতা আশরাফুল আলমসহ উপজেলা বিএনপি, চাঁদভা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতে কাজ করে যাবার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১০

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১২

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৩

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৫

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৬

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৮

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২০

Design & Developed by: BD IT HOST