সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার
১৩ জানুয়ারী ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের আনন্দ নিমিষেই শেষ নি’য়ন্ত্রণ হা’রিয়ে মাইক্রোবাস উ’ল্টে কনের নানির মৃ//ত্যু

 

 

চট্টগ্রাম ​মিরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কনের নানি নিহত হয়েছেন। বরযাত্রীবাহী একটি দ্রুতগামী মাইক্রোবাস (হায়েস) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুটি বসতঘরের ওপর উল্টে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

​নিহত নারীর নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি উপজেলার শান্তিরহাট এলাকার বাসিন্দা। এই ঘটনায় আরও বেশ কয়েকজন বরযাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে বরযাত্রীবাহী একটি কালো রঙের মাইক্রোবাস হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। গাড়িটি বাদামতলা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, “দুটি গাড়ি পাল্লা দিয়ে চলছিল। হঠাৎ কালো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে যায়। এসময় চালক চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যান।”

নিয়ন্ত্রণহীন গাড়িটি সড়কের পাশে থাকা স্থানীয় ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘর দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা প্রায় ১৫ জন যাত্রীর মধ্যে ফাতেমা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘাতক গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বিয়ের আসরে কনের নানির এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় এবং দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
See also  আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১০

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১২

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৩

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৫

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৬

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৮

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২০

Design & Developed by: BD IT HOST