bela
২৫ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোল, ন্যাশভিলকে হারিয়ে প্লে-অফে দুর্দান্ত শুরু মায়ামির

লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারের (এমএলএস) ফার্স্ট রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। পেশাদার ক্যারিয়ারে ৮৯০তম গোলের দেখা পেয়েছেন এলএমটেন। এতে টানা তিন ম্যাচে দুইয়ের অধিক গোল করলেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন এ মহাতারকা। এদিন ম্যাচ শুরুর আগে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা্র পুরস্কার গোল্ডেন বুট তুলে দেয়া হয় মেসির হাতে ।

শনিবার (২৫ অক্টোবর) ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচের পুরোটা সময় অবশ্য আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। খেলায় ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য নেয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি। বিপরীতে, গোলের জন্য নেয়া ৬টি শটের মধ্যে ন্যাশভিল লক্ষ্যে রাখতে পারে কেবল ৩টি।

প্লে অফের প্রথম রাউন্ডে ম্যাচের ১৯ মিনিটেই লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝামাঝিতে দাঁড়ানো এই তারকা ডানদিকে শরীরটা হালকা শূন্যে ভাসিয়ে দুর্দান্ত এক হেড দিয়ে নাম লেখান স্কোর শিটে। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে মায়ামির পক্ষে ব্যবধান বাড়িয়ে নেন তাদেও আলেন্দে। ৬২তম মিনিটে ইয়ান ফ্রে’র বাড়ানো ক্রসে আলেন্দের গোলটিও আসে হেড থেকে। ইনজুরি টাইমে মেসি আরেক গোল করলে নিশ্চিত হয় মায়ামির জয়। শেষ মূহুর্তে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় অতিথিরা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজরা।

আগামী রোববার (২ নভেম্বর) একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে ফ্লোরিডার ক্লাবটি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৫টায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST