নিজস্ব প্রতিবেদক:  
১৯ মার্চ ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোজতবা কি জীবিত আছেন? সন্দেহ ট্রাম্পের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বেঁচে আছেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, ‘আমরা জানি না সে বেঁচে আছে কি না।’

 

ট্রাম্প আরও বলেন, ‘কেউ বলছে না যে সে ১০০ শতাংশ সুস্থ। বলব, কেউ তাকে দেখেনি, যেটা অস্বাভাবিক। অনেকে বলছে সে ভয়াবহভাবে বিকৃত হয়ে গেছে। বলা হচ্ছে সে পা হারিয়েছে এবং ভীষণ আহত হয়েছে। অন্যরা বলছে সে মৃত।’

 

এর আগে এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছিলেন, ৫৬ বছর বয়সী এই নেতা এখনো বেঁচে আছেন এমন স্পষ্ট প্রমাণ তিনি দেখেননি। ক্ষমতা নেওয়ার পর মোজতবার প্রথম বার্তা কোনো প্রকাশ্য আবির্ভাব নয়, একটি লিখিত বিবৃতিতে ছিল বলে তিনি উল্লেখ করেন।

 

ট্রাম্পের এই মন্তব্যের পর একাধিক গণমাধ্যম দাবি করেছে, মোজতবা বিমান হামলায় গুরুতর আঘাত পেয়ে কোমায় পড়েছেন। কিছু সূত্র বলছে তিনি এক পা হারিয়েছেন এবং পেটে বা লিভারে মারাত্মক ক্ষতি হয়েছে।

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন নেতা আহত হয়েছেন এবং এখনো প্রকাশ্যে আসেননি।

 

এই মাসের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন হওয়ার পর থেকে মোজতবা খামেনি পুরোপুরি নজরের বাইরে রয়েছেন। এতে ইরানে ও বিশ্বজুড়ে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে জল্পনা বাড়ছে। নিউইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিক হামলায় তিনি আহত হয়েছেন, সম্ভবত পায়ে চোট পেয়েছেন।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে চলমান সংঘাতের ‘আহত বীর’ বলে উল্লেখ করেছে, তবে বিস্তারিত কিছু বলেনি। ইরানের কর্মকর্তারা তাকে অক্ষম বলার দাবি উড়িয়ে দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ‘কোনো সমস্যা নেই।’

Facebook Comments Box
See also  গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST