bela
১১ নভেম্বর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। তিনি চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। সেখান থেকেই তাঁর রুমমেটরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘খবর পেয়ে আমরা সকাল ১০টার পর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের গলায় ফাঁসের দাগ রয়েছে, পাশাপাশি হাতে রশি দিয়ে বাঁধার দাগও দেখা গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি হত্যা কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সাব্বির চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় তিন-চারজনের সঙ্গে ব্যাচেলর হিসেবে থাকতেন। সকালে রুমমেট একজন নাশতা আনতে নিচে যান। ফিরে এসে দেখেন সাব্বিরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, সাব্বিরের গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিনি মেঝেতে পড়ে আছেন। পরে তাঁরা দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় বাসার অন্য রুমমেটদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
See also  নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

১০

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

১২

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৩

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

১৪

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

১৬

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১৯

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST