নবীন মাহমুদ
৪ ডিসেম্বর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে নিয়োগবিধির দাবিতে তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি

 

ঝালকাঠির রাজাপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের সেবাদানকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। দাবি দাওয়া পূরণের লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং ইউনিয়ন পর্যায়ের প্রথম সারির সুপারভাইজার পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) গণ। কার্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই উপস্থিত হন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের সদস্যরা এতে অংশ নেন। ঝালকাঠি জেলার আহ্বায়ক মাতব্বর বিপ্রদাসের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়াধীন মাঠপর্যায়ের অন্তত ৩০ কর্মী। এদের মধ্যে ছিলেন পরিদর্শক তালুকদার উজ্জ্বল, পরিদর্শিকা আক্তার খাদিজা ও শামসুন্নাহার, পরিবার কল্যাণ সহকারী সুমনা আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সিফাত জাহান, মঞ্জিলা ও রাজিয়া প্রমুখ। কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও নিয়োগবিধির বাস্তবায়ন হয়নি। এতে মাঠপর্যায়ের সেবাদান কার্যক্রমেও নানামুখী সংকট তৈরি হচ্ছে। দ্রুত ন্যায়সংগত দাবি পূরণ না হলে কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা। মানবসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে দায়িত্ব পালনকারী এসব কর্মীরা জানান, যথাযথ নিয়োগবিধি বাস্তবায়নই মাঠপর্যায়ে সেবার মান রক্ষার প্রধান শর্ত। তাদের দাবি মানার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
See also  ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১০

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১২

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৩

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৫

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৬

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৮

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২০

Design & Developed by: BD IT HOST