bela
২৯ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুরুতেই ধাক্কা খেলো পাকিস্তান, বড় ব্যাবধানে হার প্রোটিয়াদের কাছে

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রোটিয়াদের দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে রিজা হেন্ড্রিকসের ফিফটির পর টনি ডি জর্জি ও জর্জ লিন্ডের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। হেন্ড্রিকস ৬০, জর্জি ১৬ বলে ৩৩ ও লিন্ডে করেন ২২ বলে ৩৬ রান। পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। বাবরের পর ব্যর্থ হন অধিনায়ক সালমান আলী আঘাও। ৭ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুজনকেই শিকার করেন বোশ। চতুর্থ উইকেটে উসমান খানকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন সাইম। সাইম আইউবের ৩৭ আর নাওয়াজের ৩৬ ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেনি প্রোটিয়াদের বোলিং দাপটের সামনে। তাতে ১১ বল বাকি থাকতে গুটিয়ে যায় পাকিস্তান। করবিন বোস ৪টি ও লিন্ডে শিকার করেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৪/৯ (হেনড্রিকস ৬০, লিন্ডা ৩৬, ডি জর্জি ৩৩, ডি কক ২৩; নেওয়াজ ৩/২৬, আইয়ুব ২/৩১)।

পাকিস্তান: ১৮.১ ওভারে ১৩৯ অলআউট (আইয়ুব ৩৭, নেওয়াজ ৩৬, ফারহান ২৪; বশ ৪/১৪, লিন্ডা ৩/৩১, উইলিয়ামস ২/২১)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জর্জ লিন্ডা।

সিরিজ: দক্ষিণ আফ্রিকা ১–০ তে এগিয়ে (৩ ম্যাচ সিরিজ)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানেও মহাস্থানগড়ে শাহ সুলতান বোর্ডিংয়ে দেহ ব্যবসার অভিযোগ

মোকামতলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে লাখ টাকা জরিমানা

বাইকে ২ ও প্রাইভেটকারে ১০ লিটারের বেশি নয়

সাংবাদিকদের উপর শিবিরের ন্যক্কারজনক হামলা, প্রতিবাদে জবি ছাত্রদল

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতা কারাগারে

কুয়েতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক তিন যুদ্ধবিমান ভূপাতিত

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

চট্টগ্রাম বিমানবন্দরের ১০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, পাল্টা আঘাত ইরানের

১০

প্রতিশোধ নিতে আরব আমিরাত, কাতার ও বাহরাইনে দফায় দফায় মিসাইল ছুড়ছে ইরান

১১

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

১২

যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখাল ফ্রান্স

১৩

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বন্ধ ঘোষণা

১৪

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর ‘আত্মহত্যা’

১৫

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় জড়িত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

১৬

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু আর নেই

১৭

জামিন পেলেন আইভী রহমান

১৮

ঈদের বিশেষ ট্রেন কখন কোনটা ছাড়বে

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন মা‌র্কিন কংগ্রেস সদস্য

২০

Design & Developed by: BD IT HOST