কামরুল ইসলাম
২ জুন ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ওপর এক ধরনের জুলুম। তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনা ছাড়াই রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

 

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

 

শফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল; কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

তিনি আরও বলেন, ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেব বিচার হবে না।

 

জামায়াত আমির দাবি করেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে; সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।

 

সরকারের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি দাবি করেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।

Facebook Comments Box
See also  রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা আমাদের প্রেরণা’

পরাজয়ে একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার

আটঘরিয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১০

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

১১

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৩

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

১৪

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৫

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

১৬

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

১৭

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

১৮

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

১৯

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST