bela
১৮ নভেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯৯৯-এ ফোন; এক ঘণ্টার মধ্যে ডাকাতি হওয়া ৪৬টি মহিষসহ দুই ট্রাক উদ্ধার, গ্রেফতার ১

গাজীপুর সদরের হারিনাল বাজার থেকে ডাকাতি হওয়া মহিষবোঝাই দুইটি ট্রাক ৯৯৯–এ ফোন করার এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে এক পথচারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, হারিনাল এলাকায় মহিষভর্তি দুইটি ট্রাকের চালকদের মারধর করে ফেলে রেখে ডাকাতরা ট্রাক দুটি নিয়ে পালিয়ে গেছে। ফোনকারী আরও জানান, আহত দুই চালক তার সামনেই কান্নাকাটি করছেন।

 

৯৯৯–এর কলটেকার কনস্টেবল মোঃ আকবর হোসেন বিষয়টি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানাকে অবহিত করেন। তদারক ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মোঃ আব্দুল বারী।

 

খবর পেয়ে গাজীপুর সদর থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে মানবকল্যাণ যুবসংঘ এর সামনে থেকে ডাকাতদের ফেলে যাওয়া দুই ট্রাক আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে গাজীপুরের শামীম আহমেদ (৩২) ওরফে মুরগী শামীম ওরফে গোল্ডেন শামীমকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।

 

জানা যায়, ট্রাক দুটি সিলেট থেকে রাজশাহী যাচ্ছিল। পথিমধ্যে গাজীপুরে ডাকাতদল ট্রাক থামিয়ে মারধর করে চালকদের নামিয়ে দিয়ে ট্রাক নিয়ে পালায়। এ ঘটনায় ড্রাইভার লোকমান হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। ‍বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

পুলিশ টহলদলের নেতৃত্বদানকারী এসআই মিজানুর রহমান ৯৯৯–কে উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST