কামরুল ইসলাম
৫ ডিসেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাঁচায় ফিরলো সেই সিংহীটি, তদন্ত কমিটি গঠন

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হওয় যাওয়া সিংহীটিকে ফের নিরাপদে খাঁচায় ঢোকাতে সক্ষম হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এদিকে, ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ট্রাঙ্কুলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে সিংহীটিকে অচেতন করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবার খাঁচায় নেয়। সিংহীটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পশুচিকিৎসক দল সিংহীটির ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

 

এদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহীটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে জমা দেবে।

Facebook Comments Box
See also  জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

১০

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

১১

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

১২

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

১৩

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

১৪

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

১৫

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

১৬

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৭

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

১৮

আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৯

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST