bela
১৮ নভেম্বর ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক মেয়র আইভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফতুল্লা থানার চারটি হত্যা মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা খাতুন এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইমানাহ আক্তার মনির আদালতে শুনানি হয় শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন সেলিনা হায়াৎ আইভী।আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন বলেন, যে পাঁচ মামলায় শ্যোন অ্যরেস্ট দেখানো হচ্ছে, তার কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

 

এর আগে, গত ৯ মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে ইতোমধ্যে জামিন দেওয়া হলেও পরে জামিন স্থগিত করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

Facebook Comments Box
See also  ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা, দাম গত বছরের চেয়েও কম

ঢাকায় কুরবানি দিতে গিয়ে আহত ৮০

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

১০

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

১১

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

১২

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

১৩

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

১৪

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

১৫

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

১৬

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

১৭

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

১৮

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৯

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

২০

Design & Developed by: BD IT HOST