ইয়ামিন কাদের নিলয়
৪ জানুয়ারী ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাত শেষে শরীরে আগুন, সেই খোকন দাসের মৃত্যু

 

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাত শেষে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় সেই ঔষধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ৩১ ডিসেম্বর ২০২৬, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ঔষধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকি বিকাশের এজেন্ট খোকন দাস। এসময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় চালায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে তার শরীরের ক্ষতস্থানে অস্ত্রপচার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) ও সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) শহীদ সরদারের ছেলে পলাশ সরদারের (২৫) বিরুদ্ধে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে খোকন দাস মারা যান। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, আমরা ইতোমধ্যে তার স্বজনদের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি

Facebook Comments Box
See also  সংরক্ষিত নারী আসনের বিএনপি’র প্রার্থী চূড়ান্ত তালিকা, মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি

খালেদা জিয়া-কে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে হত্যাচেষ্টার দাবি

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

২১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু

১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া পাঠান পাপন

রেমিট্যান্সে ইতিবাচক ধারা

১০

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র প্রার্থী চূড়ান্ত তালিকা, মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

১১

এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী

১২

বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

১৩

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

১৪

এসএসপি নির্বাচন ২০২৬: তফসিল ঘোষণা

১৫

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

১৬

সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

১৭

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া

১৮

জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

১৯

আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত

২০

Design & Developed by: BD IT HOST