bela
১১ নভেম্বর ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে প্রচার করা হয়েছে: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বুধবার (১১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আজ ১১ নভেম্বর ২০২৫, বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময়সভায় দেওয়া আমার বক্তব্যের কিছু অংশ বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

 

তিনি বলেন, “আমি বক্তব্যে বলেছি—আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দিতে চাই না। আমি আরও বলেছি, এই ইউনিয়নে যদি হয়রানিমূলক কোনো মামলা থাকে, আমরা তা তুলে নেব। কিন্তু দেশব্যাপী মামলা বা মামলা তুলে নেওয়া বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি।”

 

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমার বক্তব্যের বিকৃত উপস্থাপন রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়। দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি—গণমাধ্যমে প্রকাশিত এসব ভুল তথ্যের বিষয়ে বিভ্রান্ত না হতে।”

Facebook Comments Box
See also  ১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১০

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১২

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৩

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৫

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৬

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৮

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২০

Design & Developed by: BD IT HOST