সিহাব আলম সম্রাট, রাজশাহী 
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রাজশাহী জুড়ে চলছে অবৈধ পুকুর খনন 

 

রাজশাহী জেলা জুড়ে চলছে পুকুর খননের হিড়িক। এ যেন এক অদৃশ্য ধুম্রজাল। নেই প্রশাসনিক কঠোর কোন পদক্ষেপ। সূত্র বলছে, জেলা জুড়ে প্রায় ৫ শতাধিক অবৈধ পুকুর খনন চলছে। যার কিছু ইতি মধ্যে শেষ হয়েও গেছে।

 

সরেজমিনে দেখা যায়, আবাদি জমিতে চলছে এই অবৈধ পুকুর খনন। পুকুর খননের নেই প্রশাসনিক অনুমতি । তাহলে প্রশ্ন আসে কি ভাবে দিন রাত এক করে চলছে এই খনন কার্য?? এমন প্রশ্নের উত্তর খুঁজতে একদল সংবাদ কর্মী ছুটে যায় মাঠে পর্যায়ে । উঠে আসে চোখ কপালে উঠার মত নানান চাঞ্চল্যকর তথ্য।

 

জেলার সব থেকে বেশি পুকুর খনন চলছে মোহনপুর উপজেলায় । উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধুরশা বিলে দেখা যায় প্রায় ১ শত বিঘা ৩ ফসলি জমিতে এই মৌসুমে পুকুর খনন শেষ হয়েছে, খনন চলছে প্রায় ৫০ বিঘা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় কৃষক গণমাধ্যমকে বলেন, এই বিল ছিল সবুজ ফসলে ভরা, বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন করতেন তারা, এখন শুধু পুকুর আর পুকুর। যেই পুকুর খনন চলছে তা শেষ হলে আরো ১৫০ বিঘা জমিতে পুকুর হবে‌ বলে জানান কৃষক। কারা খনন করছে এই অবৈধ পুকুর ? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, করিশা গ্রামের আব্দুল্লাহর তত্ত্বাবধানে চলছে এই খনন কার্য । তবে তার উপরে কেউ আছে এমনটাই দাবি করেছেন কৃষকরা।

বিশেষ এক দলের নামধারী কতিপয় সুবিধা ভোগী মৌসুমী নেতা-কর্মীদের হস্তক্ষেপের মাধ্যমে পুকুর খনন কার্য চালু হয় বলে জানা যায়। সেই সকল মুখোশ ধারি কথিত বিশেষ এক দলের নেতাদের পরিচয় দেশবাসির সামনে তুলে ধরা হবে পরবর্তী সংবাদে।

 

কৃষকের অভিযোগের তীর উপজেলা প্রশাসন ও বিশেষ এক দলের কতিপয় মৌসুমী নেতার দিকে। তাঁরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছেন এমনটাই দাবি কৃষকদের । মাঠে ঘাটে চলছে এমন নানা জল্পনা-কল্পনা। সূত্র বলছে, মোহনপুর উপজেলা প্রশাসন ও বিশেষ এক দলের নেতারা নিয়েছেন প্রায় ৫০ লক্ষ টাকা। প্রান্তিক কৃষকরা উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন পুকুর বন্ধে।

See also  ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

 

তবে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন দুর্গাপুর উপজেলা প্রশাসন। তথ্য পাওয়া মাত্রই নিয়মিত অভিযান দিয়ে, বালুমহাল ও‌ মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২৩ অনুযায়ী নিচ্ছেন আইনি পদক্ষেপ।

কথা হয় মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সাথে তিনি বলেন, অবৈধ পুকুর খনন বন্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করছি।

 

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আক্তারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মোহনপুর উপজেলা নয় জেলার কোন উপজেলাতেই পুকুর খনন অনুমতি দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। তিনি আরোও বলেন, যেখানেই অবৈধ পুকুর খনন হবে সেখানেই আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১০

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৪

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৫

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৭

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৮

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST