bela
৫ জানুয়ারী ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় অবৈধ বালু উত্তোলনে কঠোর উপজেলা প্রশাসন, দুই মোবাইল কোর্টে জরিমানা দেড় লাখ টাকা

 

 

নদী ও প্রাকৃতিক জলাধারের ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার পৃথক দুই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা রোস্তম আলীর ছেলে মোঃ গোলাম রাব্বানী নামের এক অবৈধ বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীকে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অপরদিকে একই দিনে উপজেলার শোভানগঞ্জ বালপাড়া এলাকায় প্রাকৃতিক জলাধার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে জাহিদ হাসান নামে এক অবৈধ বালু উত্তোলনকারী ও ব্যবসায়ীকে একই আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উভয় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান জানান, নদী ও জলাধারের স্বাভাবিক প্রবাহ এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ডিমলা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box
See also  ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

১০

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

১১

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

১২

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১৩

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৬

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৭

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৮

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৯

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST