এম আরফাত সুমন - চট্টগ্রাম।
২৫ মার্চ ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে ধোঁয়াশা, সরকার বলছে মজুদ যথেষ্ট

জ্বালানি সংকট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পাচ্ছেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে এবং এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

মঙ্গলবারও (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্পে ভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও কোথাও জ্বালানি না থাকায় বন্ধ রয়েছে ফিলিং স্টেশন, আবার কোথাও কর্মচারীদের অলস সময় কাটাতে দেখা গেছে।

 

 

ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এতে করে তারা স্বাভাবিকভাবে জ্বালানি বিতরণ করতে পারছেন না। অপরদিকে, ভোক্তাদের কেউ কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিজেল ও অকটেন সংগ্রহ করায় সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে দাবি তাদের।

 

এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরকারের নির্দেশনা অমান্য করে কিছু স্টেশন রেশনিং পদ্ধতিতে সীমিত পরিসরে তেল বিক্রি করছে বলেও অভিযোগ করেন তিনি।

 

সচেতন ভোক্তারা মনে করছেন, জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানো জরুরি। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
See also  টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

১০

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

১১

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

১২

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১৩

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৬

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৭

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৮

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৯

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST