স্টাফ রিপোর্টার
২৭ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু

তুরাগ নদীতে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

নিহত সুমন (১৭) ঢাকা জেলার তুরাগ থানার রানাবোলা এলাকার বাসিন্দা। তিনি শাহ আলম ও অমলা বেগমের ছেলে।

 

পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদীতে যান সুমন। একপর্যায়ে ট্রলার থেকে নামার সময় হুড়োহুড়ির মধ্যে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

 

শুক্রবার রাতে আশুলিয়া বাজারের গরুর হাটসংলগ্ন তুরাগ নদীতে জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

উদ্ধারের সময় মরদেহের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া যায়। ফোনটি পানিতে নষ্ট হয়ে গেলেও সিমকার্ডের তথ্যের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

 

আশুলিয়া থানার কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুল জানান, নিহতের বড় ভাই সালাউদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
See also  সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু

বিশ্বকাপের নকআউট নিশ্চিত করল আরও পাঁচ দল

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা আমাদের প্রেরণা’

পরাজয়ে একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার

আটঘরিয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

১২

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

১৪

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৬

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

১৭

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৮

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

১৯

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

২০

Design & Developed by: BD IT HOST