
কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন
নড়াইল জেলার কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত।
এই প্রতিষ্ঠানের সাবেক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসএসসি ব্যাচ ২০১০ একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ২০১০ ব্যাচ তাদের বাৎসরিক ইফতার মাহফিলের আয়োজন করে। চলতি বছর ২৯ রমজানে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে ব্যাচের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।
সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে দেশের উন্নয়নে অবদান রাখা প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। মেধাবী ও ত্যাগী ছাত্র-ছাত্রনেতাদের অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
মাসুদ, হাসিব, নয়ন, ইফতি, হৃদয়, মেহেদীসহ অনেকের সার্বিক সহযোগিতা ও সমন্বয়ে প্রতিবছরের ন্যায় এবারের আয়োজনও সফলভাবে সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে হাসিব শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান ঐক্য অটুট রাখার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের যুগোপযোগী, দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, কালিয়ার এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST