স্টাফ রিপোর্টার
২৬ অগাস্ট ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর ডিমলা উপজেলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে মেসার্স আফতাব ফিলিং স্টেশন, বাবুরহাট, ডিমলাকে পরিমাপে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ২৯/৪৬ ধারা অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

 

অন্যদিকে, বামুনিয়া-ডোমার রোড এলাকার আদিল আটো মুড়ির মিলকে মুড়ি পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে—এমন মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বিএসটিআই আইন-২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিমলার সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌশলী মো. আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. জুলকারনাইন।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ডিমলা উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
See also  আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১০

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৪

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৫

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৭

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৮

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST